শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৭:২৬ পিএম, ২০২২-০২-০৪
কক্সবাজারের চকরিয়ায় ঘরে আগুন লেগে দিলসাবা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হেফজাতুল করিম বলেন, শুক্রবার ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে বসতঘরে।
আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আমরা বের হতে পারলেও আমাদের ফুফু দিলসাবা বেগম অসুস্থ হওয়ায় ঘর থেকে বের হতে পারেননি। পরে তাকে বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি। চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited